মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন

সিলেটে অর্ধশত মোবাইল ফিরে পেলেন মালিকরা

নিউজ ডেস্ক
ছবি- তারেক চেীধুরী রাহেল

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকাল ১১টার দিকে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নেতৃত্বে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে সিলেট মহানগর এলাকায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে ডিবি-সাইবার ক্রাইম ইউনিট ও GenieA টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন অভিযান পরিচালনা করে মোবাইল ফোনগুলো উদ্ধার করে। পুলিশ কমিশনারের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং মোবাইল ফোন উদ্ধারকারী দলের আন্তরিক প্রচেষ্টায় মহানগরের ছয়টি থানার আওতাধীন এলাকার মোট ৫৭০টি জিডি পর্যালোচনা করে ৪৪টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ২২ ফেব্রুয়ারি মোবাইল ফোন উদ্ধারে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমটি গঠনের পর থেকে এখন পর্যন্ত মোট ২৭৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ব্যবহৃত মোবাইল ফোন বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

এসএমপি পুলিশ জানায়, পুরোনো ইলেকট্রনিক ডিভাইস কেনাবেচার সময় অবশ্যই বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই করতে হবে। পাশাপাশি ক্রয়ের রসিদ বা মেমো সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখিত IMEI নম্বরের সঙ্গে মোবাইল সেটের IMEI নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া রাস্তাঘাটে, অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকে অস্বাভাবিক কম দামে মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের ডিভাইস চোরাই বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার আশঙ্কা থাকে, যা ক্রেতাকে আইনি জটিলতায় ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.