
সিলেট সিটি কর্পোরেশন–এর ২১ নম্বর ওয়ার্ডে আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন এলাকার পরিচিত মুখ ও সমাজসেবক মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী (সাজু)।
জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত রয়েছেন। বিশেষ করে দরিদ্র মানুষের সহায়তা, যুব সমাজের উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক সংকটে স্থানীয়দের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন তিনি। তার এই বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজেট সাথে জড়িত থাকায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আনোয়ারুজ্জামান চৌধুরী (সাজু) শুধু রাজনৈতিকভাবে সক্রিয় নন, বরং একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবেও পরিচিত। দীর্ঘ সময় ধরে মানুষের পাশে থাকার কারণে তিনি এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন।
এদিকে তাকে নিয়ে ইতোমধ্যে ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ভোটারের মতে, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে তিনি নির্বাচিত হলে ২১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে আনোয়ারুজ্জামান চৌধুরী (সাজু) বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে আছি এবং তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এলাকাবাসীর সহযোগিতা ও সমর্থন পেলে ২১ নম্বর ওয়ার্ডকে একটি আধুনিক, শান্তিময় ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে কাজ করব।”
প্রচারে: ২১ নম্বর ওয়ার্ডের আপামর জনতা।