মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা কমাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

 

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা সিরিয়ার ওপর কিছু গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সিরিয়ান আমেরিকান কাউন্সিল (এসএসি) জানিয়েছে, এটি সিরিয়ার নতুন নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক আস্থার স্বীকৃতি।

এসএসির কর্মকর্তা আলবার্তো হার্নান্দেজ জানান, সম্প্রতি কংগ্রেসের কয়েকজন সদস্য সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন। তারা সিরিয়ার নতুন সরকারের কার্যক্রমের ইতিবাচক মূল্যায়ন করেছেন এবং সন্ত্রাস ও মাদকবিরোধী বিষয়ে সহযোগিতার সুযোগ দেখেছেন।

হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্টও এখন সিজার অ্যাক্ট বাতিলের অনুমোদনের পরিকল্পনা করছেন। তিনি এটিকে সঠিক পদক্ষেপ বলেছেন। সিনেটে বিল পেশ করেছেন কয়েকজন সিনেটর। বিলে ২০০৩ ও ২০১২ সালের সিরিয়া সংক্রান্ত আইন বাতিলের প্রস্তাব দেয়।

এসএসি বলেছে, এ পদক্ষেপ সিরিয়ার নতুন সরকারের কাজকে সহজ করবে, দেশকে স্থিতিশীল করতে এবং আন্তর্জাতিক সম্পর্ক শক্ত করতে সাহায্য করবে। জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইনের চূড়ান্ত পাঠ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হবে। এরপর উভয় চেম্বারে পাস হয়ে প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে কার্যকর হবে। সূত্র : শাফাক নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.