বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিন

ওসমানীনগর প্রতিনিধি

ওসমানীনগরের ক্রীড়াঙ্গনে নতুন নক্ষত্র হয়ে উদয় হয়েছে আয়ান আহনাফ মাহিন। গত ৭ মে ২০২৬, বৃহস্পতিবার সিলেট জেলা স্পোর্টস এ্যসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ব্যাডমিন্টন’ প্রতিযোগিতায় অসামান্য নৈপুণ্য দেখিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সে।

​মাহিনের সাফল্যের এই ধারা শুধু উপজেলাতেই সীমাবদ্ধ থাকেনি; সে সিলেট জেলা পর্যায়েও বালক একক চ্যাম্পিয়ন হওয়ার অনন্য কৃতিত্ব দেখিয়েছে। চ্যাম্পিয়ন আয়ান আহনাফ মাহিন ওসমানীনগরের ঐতিহ্যবাহী তাজপুর মঙ্গলচন্ডী নিশীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

​তার এই অভাবনীয় সাফল্যে অভিনন্দন জানান ওসমানীনগর উপজেলার মাননীয় ইউএনও মহোদয় জনাবা মুনমুন নাহার আশা, তাজপুর বাজারস্থ ইরশাদ আলী শপিং সিটির চেয়ারম্যান জনাব মঞ্জুর আহমেদ মঞ্জু, মঙ্গলচন্ডী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শহীদ হাসান, তাজপুরের বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুস সালাম সহ প্রমুখ।

এদিকে মাহিনের চ্যাম্পিয়ন হওয়ার খবর শুনে তার সহপাঠী এবং ওসমানীনগরবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। জেলা পর্যায়ের এই জয় তাকে ভবিষ্যতে আরও বড় প্ল্যাটফর্মে খেলার অনুপ্রেরণা যোগাবে বলে মনে করেন তার বাবা লায়েক আহমদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.