বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

ব্রাজিল-হাইতি ম্যাচে অভিষেক হবে স্প্যানিশ হার্নান্দেজের

খেলা ডেস্ক
ছবি: সংগৃহীত

 

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে ফিরছে ব্রাজিল। সেলেকাওদের প্রতিপক্ষ হাইতি।

আজ (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ’সি’ গ্রুপের ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে অভিষেক হবে স্প্যানিশ আলেহান্দ্রো হার্নান্দেজের।

ফিলাফেলডিয়া স্টেডিয়ামে ব্রাজিল বনাব হাইতির মধ্যকার ম্যাচ পরিচালনা করবেন স্পেনের রেফারি হার্নান্দেজ। তিনি ২০১৪ সাল থেকে ফিফার তালিকাভুক্ত রেফারি এবং মূলত লা লিগাতে দায়িত্ব পালন করেন। ছয়টি এল ক্লাসিকো ম্যাচও পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। ব্রাজিল-হাইতি ম্যাচটি হবে বিশ্বকাপে প্রধান রেফারি হিসেবে তার অভিষেক।

পূর্ণ ম্যাচ অফিসিয়াল তালিকা:
রেফারি: আলেহান্দ্রো হার্নান্দেজ (স্পেন)
সহকারী রেফারি ১: হোসে এনরিকে নারানহো পেরেজ (স্পেন)
সহকারী রেফারি ২: ডিয়েগো সানচেজ (স্পেন)
চতুর্থ কর্মকর্তা: সান্দ্রো শারার (সুইজারল্যান্ড)
রিজার্ভ সহকারী রেফারি: স্টিফেন ডি আলমেইডা (সুইজারল্যান্ড)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.