বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

রোনালদোর নৈপুণ্যে পর্তুগালের গোল উৎসব

খেলা ডেস্ক
ছবি: সংগৃহীত

 

এলোমেলো পারফরম্যান্সে টুর্নামেন্টে বাজে শুরুর পর, কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল পর্তুগাল। দারুণ দুটি গোলে সমালোচকদের জবাবও দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। 

উজবেকিস্তানের জালে গোল উৎসব করে নকআউট পর্বে ওঠার আশা জোরাল করল রবের্তো মার্তিনেসের দল।

উজবেকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে জোড়া গোল করে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়েছেন পর্তুগাল অধিনায়ক।

হিউস্টনে মঙ্গলবার ‘কে’ গ্রুপের ম্যাচটি ৫-০ গোলে জিতেছে পর্তুগাল। তাদের অন্য দুই গোলদাতা নুনো মেন্দস ও খাফায়েল লেয়াও।

হিউস্টনে মঙ্গলবার (২৩ জুন) বিশ্বকাপের ‘কে’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধে দাপট দেখিয়েছে পর্তুগাল।ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য দেখায় তারা। বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে উজবেকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় তারা। চতুর্থ মিনিটে জোয়াও কানসেলোর দারুণ দৌড়ে তৈরি হওয়া আক্রমণ থেকে সুযোগ এলেও গোল পাওয়া যায়নি।

দুই মিনিট পর প্রথমবার গোলের সুযোগ পান রোনালদো। নুনো মেন্দেসের নিখুঁত ক্রসে স্লাইড করেও বলের নাগাল পাননি তিনি। তবে অপেক্ষা দীর্ঘ হয়নি। ষষ্ঠমিনিটে পর্তুগালকে এগিয়ে দেন রোনালদো।

গোলের পরও থামেনি পর্তুগালের আক্রমণ। বিশেষ করে নুনো মেন্দেসের গতিময়তা ও নিখুঁত ক্রস উজবেক রক্ষণকে বারবার সমস্যায় ফেলে। ১৫ মিনিটে পেদ্রো নেতোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন উজবেক মিডফিল্ডার ওতাবেক হামরোবেকভ।সেই ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকেই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগাল। ১৭ মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করেন নুনো মেন্দেস। গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না শটটি ঠেকানোর।

হাইড্রেশন বিরতির আগে পর্যন্ত ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিল পর্তুগালের দখলে। তবে তখন কিছুটা সংগঠিত হয়ে ওঠে উজবেকিস্তান। ২৯ মিনিটে ফ্রি-কিক থেকে তারা বল জালে জড়ালেও ভিএআরের সহায়তায় গোল বাতিল করেন রেফারি। আক্রমণ শুরুর সময় কানসেলোর ওপর ফাউল হয়েছিল বলে সিদ্ধান্ত দেয়া হয়।গোল বাতিল হলেও আত্মবিশ্বাস ফিরে পায় উজবেকিস্তান। কয়েকটি আক্রমণ থেকে চাপ সৃষ্টি করলেও পর্তুগালের রক্ষণভাগ, বিশেষ করে নুনো মেন্দেস, দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি সামাল দেন।

প্রথমার্ধের শেষ দিকে কিছু সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি উজবেকিস্তান।  ওতাবেক শুকুরভের শট লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোনালদো, কিন্তু আবদুকোদির খুসানোভ গোললাইন থেকে বল ফিরিয়ে দিলে তৃতীয় গোলের অপেক্ষা বাড়ে।ফলে প্রথমার্ধ শেষে ৫-০ গোলের ব্যবধানে উজবেকিস্তানকে উড়িয়ে মাঠের জয় নিজেদের পক্ষে আনে পর্তুগাল। রোনালদোর জোড়া গোল এবং নুনো মেন্দেসের দুর্দান্ত পারফরম্যান্সে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে ইউরোপের দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.