বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট শুক্রবার

মফিজুর রহমান

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হবে। স্থানীয় ক্রীড়া অঙ্গনকে আরও সক্রিয় করা ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

এ উপলক্ষে রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় বিদ্যালয়ের হলরুমে আয়োজক কমিটির উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টুর্নামেন্টের প্রস্তুতিমূলক কার্যক্রম, দলীয় তালিকা, খেলার সময়সূচি, মাঠ নিরাপত্তা ও দর্শকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আয়োজকরা জানান, প্রতিযোগিতাটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সব ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সভায় বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় খেলোয়াড় প্রতিনিধি এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে এলাকার তরুণ সমাজ খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং সুস্থ বিনোদনের সুযোগ পাবে।

আগামী শুক্রবার বিকেলে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শুরু হবে। উদ্বোধনী খেলায় দুই প্রতিযোগিতামূলক দলের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় রয়েছে স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.