রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বাসে তারেক রহমান, জানুন আসল কারণ

নিউজ ডেস্ক

 

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে তাকে বহনকারী ফ্লাইট ‘বিজি ২০২’ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানকে ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চে নেওয়ার জন্য আগেই বুলেটপ্রুফ গাড়ি আনা হয়েছিল। তবে তিনি শেষ পর্যন্ত এই বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বাসে  করে সমাবেশস্থলে রওনা হয়েছে।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান দেশে ফিরে নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে খুব কাছ থেকে দেখতে চেয়েছেন। সেই কারণেই তিনি বুলেটপ্রুফ গাড়ি ছেড়ে বিএনপির পতাকা রঙে সাজানো বাসে চড়ে নেতাকর্মীদের সঙ্গে ৩০০ ফিট সড়কের পথে রওনা হয়েছেন।

এর আগে সকাল ৭টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এই গাড়িতে করেই বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাওয়ার কথা ছিল তারেক রহমান।

দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

এর আগে এদিন ৯টা ৫৭ মিনিটে বিজি-২০২ ফ্লাইটটি সিলেট ওসামানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার কিছুক্ষণ আগেই তারেক রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে লেখেন-‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’

সেখানে এক ঘণ্টা বিরতির পর বেলা ১১টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ।

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে বাংলাদেশে ফিরছেন তারেক রহমান। স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা ও সিলেটে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। বিশেষ করে রাজধানীর ৩০০ ফিট এলাকায় তার জন্য বিশাল সংবর্ধনার আয়োজন করা হয়েছে। শাহজালাল বিমানবন্দর থেকে তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.