শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

তারেক রহমানকে ফুলেল অভিনন্দন জানালো ছাত্রদল

নিউজ ডেস্ক

 

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ছাত্রদলের পক্ষ থেকে এই সংবর্ধনা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।

ছাত্রদল নেতারা আশা প্রকাশ করে বলেন, জাতীয়তাবাদী আদর্শ, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্ব জাতির জন্য এক নতুন প্রত্যাশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তারা বিশ্বাস করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সুদৃঢ় দিকনির্দেশনায় দেশ সমৃদ্ধি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন উচ্চতায় পৌঁছে যাবে। নেতারা তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল রাষ্ট্রনায়কত্ব কামনা করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান এবং এর পরপরই তার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.