বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সিলেটে লালদিঘীর পাড়ে মরা ইঁদুর খুঁজতে গিয়ে পাওয়া গেল ব্যবসায়ী নুরুলের লাশ

নিউজ ডেস্ক
ছবি : সংগৃহীত

 

দু’দিন ধরে দুর্গন্ধে টিকতে পারছিলেন না লালদিঘীরপাড় এলাকার কয়েকজন ব্যবসায়ী। তাদের ধারণা ছিল কোথাও ইঁদুর মরে পঁচে গিয়ে দুর্গন্ধ ছড়াতে পারে। কিন্তু তা অসহনীয় পর্যায়ে চলে গেলে নিজেরাই খুঁজতে বের হন। গন্ধের উৎস সনাক্ত করতে গিয়ে দেখেন পড়ে আছে নুরুলের লাশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরের পর লাশটি দেখে পুলিশকে খবর দেন লালদিঘীরপাড়ের ব্যবসায়ী নাজিম আহমদ (২৫) ও পাভেল আহমদ (২৬)। বিকালে উদ্ধার করে ওসমানীর মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নুরুল ইসলাম (৫০) দক্ষিণ সুরমার কামালবাজার এলাকার পুরানগাঁও গ্রামের আরফান আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে তরকারির ব্যবসা করতেন বলে জানা গেছে।

স্থানীয় ব্যবসায়ী নাজিম ও পাভেল জানান, গত দু’দিন ধরে কিছু একটা পঁচা গন্ধে নিজেদের দোকানে টিকতে পারছিলেন না। ভেবেছিলেন ইঁদুর মরে পঁচে গিয়ে হয়ত দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার দুপুরের দিকে বিষয়টা সহ্যের বাইরে চলে গেলে তারা গন্ধের উৎস খুঁজতে বের হন। এক পর্যায়ে পাশের দোকানের ভেতরে উঁকি দিয়ে তারা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন। ওই দোকানে কোনো তালা ছিলনা।

পাভেল বলেন, আমরা লাশ দেখে পুলিশে খবর দিলে তারা এসে উদ্ধার করেন।

খবর পেয়ে সিলেট কোতোয়ালি থানা পুলিশের বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুলেমান মিয়ার নেতৃত্বে পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।

সুলেমান মিয়ার ধারনা, অন্তত দু’দিন আগে নুরুলের মৃত্যু হতে পারে। তার পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। লাশ বর্তমানে মর্গে আছে।

লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি সামসুল আলম জানান, নূরুল কলেজ পড়ুয়া দুই মেয়ের বাবা। তিনি এই মার্কেটে ২০ বছর ধরে ব্যবসা করছেন। বিভিন্ন বাজার থেকে কাচাঁমাল কিনে সংগ্রহ করে রাখতেন ওই দোকানে। তারপর বন্দরবাজারের রাস্তায় বিক্রি করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.