শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

‘ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের জয় হয়েছে’

আন্তজার্তিক ডেস্ক
ছবি: সংগৃহীত

 

ইরান বনাম যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে মার্কিন বাহিনী নিরঙ্কুশ বিজয় অর্জন করছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিনিধি পরিষদের সশস্ত্র পরিষেবা কমিটির এক শুনানিতে উপস্থিত হয়ে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

শুনানি চলাকালীন যখন তাকে প্রশ্ন করা হয় যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জিতছে কি না, হেগসেথ সরাসরি উত্তরে বলেন, অবশ্যই। তিনি বর্তমান পরিস্থিতিকে একটি বিস্ময়কর সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেন। তার মতে, মার্কিন সামরিক কৌশল ইরানকে মোকাবিলা করতে পুরোপুরি সফল হচ্ছে।

শুনানিতে ইরানের পক্ষ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার ঝুঁকি নিয়েও প্রশ্ন তোলা হয়। এই সংঘাত শুরু করার আগে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির কথা ভেবেছিল কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ জানান, প্রতিরক্ষা বিভাগ অত্যন্ত সতর্কতার সঙ্গে এই ঝুঁকির প্রতিটি দিক খতিয়ে দেখেছিল।

অর্থাৎ, হরমুজ প্রণালি বন্ধের মতো পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন আগে থেকেই প্রস্তুত ছিল বলেই তিনি ইঙ্গিত দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.