বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন

৫৩ হাজার টন ডিজেল নিয়ে আরো ২ জাহাজ চট্টগ্রাম বন্দরে

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

চীন ও ভারত থেকে মোট ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে দুটি জাহাজ। দেশে দৈনিক ১২,৫০০ টন হিসেবে এই ডিজেল দিয়ে চার দিনের চাহিদা মেটানো যাবে।

জাহাজগুলোর স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের তথ্যমতে, চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে শুক্রবার (১ মে) বিকাল ৩টায়।

এরপর শনিবার (২ মে) ভোরে আরো ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভিড়েছে কুতুবদিয়া এঙ্করেজে।

প্রাইড শিপিং লাইনের ম্যানেজিং পার্টনার নজরুল ইসলাম বলেন, ডলফিন জেটিতে বর্তমানে দুইটি জাহাজ আছে। বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরো দুইটি। একটি জাহাজ থেকে লাইটারিং চলমান আছে। নতুন আরো দুইটি জাহাজ আসায় বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।

এর আগে, এপ্রিল মাসে ৬,০৫,২২৭ টন জ্বালানি তেল নিয়ে মোট ২০টি জাহাজ ভিড়ে চট্টগ্রাম বন্দরে। মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.