মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সবুজ সিলেট অফিসে হামলা-ভাঙচুরের ঘটনায় জৈন্তাপুর প্রেসক্লাবের নিন্দা

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

সিলেট নগরীর রায়নগর রাজবাড়ী এলাকায় অবস্থিত স্থানীয় দৈনিক সবুজ সিলেট পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জৈন্তাপুর প্রেসক্লাব।

বুধবার (৭ মে) জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সরওয়ার বেলাল ও সাধারণ সম্পাদক দুলাল হোসেন রাজু স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়; এটি সরাসরি বাকস্বাধীনতার ওপর আঘাতের শামিল। তারা বলেন, একটি সংবাদপত্র অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ এবং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রেসক্লাব নেতারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্ত গণমাধ্যমের পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.