শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

সমাজের অন্ধকার বাস্তবতা নিয়ে হাবিব তাফাদারের নতুন গান ‘লাগা বাড়ির ভাবী’

বিনোদন ডেস্ক

 

সমাজের নানা অসঙ্গতি, পরকীয়া সম্পর্কের নেতিবাচক প্রভাব এবং মানবিক মূল্যবোধের অবক্ষয়কে কেন্দ্র করে নতুন একটি ফোক গান প্রকাশ করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী হাবিব তাফাদার। সম্প্রতি Poran Music-এর ব্যানারে প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘লাগা বাড়ির ভাবী’।

গানটির কথা লিখেছেন ডাঃ জহির অচিনপুরি। সুর ও কণ্ঠ দিয়েছেন হাবিব তাফাদার নিজেই। বাংলা লোকসংগীতের মাটির ঘ্রাণের সঙ্গে আধুনিক সংগীতায়োজনের সমন্বয়ে গানটি ইতোমধ্যে শ্রোতামহলে আলোচনার জন্ম দিয়েছে।

গানের কথায় সমাজের এমন কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে, যা অনেক সময় মানুষ প্রকাশ্যে স্বীকার করতে চায় না। বিশেষ করে পারিবারিক বন্ধন উপেক্ষা করে পরকীয়ার প্রতি আকর্ষণের বিষয়টি ব্যঙ্গাত্মক ও সতর্কতামূলক ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে।

গানটির একটি আলোচিত অংশ হলো—

“নিজর বৌ ঘরো বেমার, চাওনারে মুখ তুলিয়া
লাগা বাড়ীর ভাবীর লাগি, পিরিত পড়ে উছলিয়া…”

গান প্রসঙ্গে হাবিব তাফাদার বলেন, “সংগীত শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজের আয়নাও বটে। ‘লাগা বাড়ির ভাবী’ গানের মাধ্যমে আমরা এমন কিছু বাস্তবতা তুলে ধরার চেষ্টা করেছি, যা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর। শ্রোতারা গানটির বার্তা উপলব্ধি করবেন বলে আমি বিশ্বাস করি।”

প্রকাশের পর থেকেই গানটি ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শক-শ্রোতাদের আগ্রহ কুড়াচ্ছে। অনেকেই গানটির বিষয়বস্তু ও উপস্থাপনাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন।

Poran Music কর্তৃপক্ষ জানায়, ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু ও লোকজ সংগীতের আবেদনকে সামনে রেখে ভবিষ্যতেও তারা নতুন নতুন গান প্রকাশ করবে।

গানটি বর্তমানে Poran Music-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.