রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
ছবি : সংগৃহীত

 

গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মহিলা শ্রমিকসহ দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহতরা হলেন সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর ছেলে আব্দুর রহমান (৩৫) ও নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫) ।

শুক্রবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক গাড়ির বডি তুললে বডিটি বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.