শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

ওসমানীনগরে গৃহহীনকে ঘর দিল এশিয়ান ইউকে ট্রাস্ট ও এশিয়ান টিভি

ওসমানীনগর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

 

দীর্ঘদিন ধরে আর্তমানবতার সেবায় নিয়োজিত ‘মেসার্স এশিয়ান ইউকে ট্রাস্ট’ ও ‘এশিয়ান ইউকে টিভি’র যৌথ উদ্যোগে আরও এক গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই। সংগঠনটির ধারাবাহিক মানবিক কার্যক্রমের অংশ হিসেবে এবার ২৬তম গৃহের শুভ উদ্বোধন করা হয়েছে।

​সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইদাড়া মোহাম্মদপুর গ্রামে প্রায় ৫ লক্ষাধিক টাকা ব্যয়ে গৃহহীন মহিবুর রহমানের জন্য এই নতুন ঘরটি নির্মাণ করে দেওয়া হয়।

​৪জুলাই শনিবার দুপুরে, ট্রাস্টের বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্বে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মামুনুর রহমান নতুন ঘরের শুভ উদ্বোধন করেন এবং আনুষ্ঠানিকভাবে গৃহহীন মহিবুর রহমানের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী এবং ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​সভায় উপস্থিত বক্তারা ঘরটির মূল অর্থদাতা আফগান নাগরিক আদম খানের ভূয়সী প্রশংসা ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “তিনি আফগানিস্তানের নাগরিক হয়েও সুদূর প্রবাস থেকে বাংলাদেশের গৃহহীন ও অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে একজন গৃহহীনকে ঘর তৈরি করে দিয়ে তিনি যে মহতী দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের বাংলাদেশ টিম মেম্বারদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—খালেদ, নাজমুল, হামজা, শাকেল, মিলাদ, সবুজ, রুমেছ ও সামাদসহ স্থানীয় এলাকার সর্বস্তরের জনসাধারণ। নতুন ঘর পেয়ে মহিবুর রহমান ও তার পরিবার অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ট্রাস্ট ও অর্থদাতার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

​অবশেষে মিলাদ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে। মোনাজাত পরিচালনা করেন রাইদাড়া মোহাম্মদপুর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা আশরাফুর রহমান। মোনাজাতে দেশ, জাতি এবং মানবতার কল্যাণে নিয়োজিত ট্রাস্টের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.