বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

খেলা ডেস্ক
ছবি: সংগৃহীত

 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে দুর্দান্ত জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

মিশরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মাত্র ১৫ মিনিটের ব্যবধানেই তিন গোল দিয়ে আবারও প্রমাণ করল তারা কেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন।

মিশরকে হারানোর পর এখন আর্জেন্টাইন সমর্থকদের চোখ এখন শেষ ‍আটে। সেমিফাইনালের টিকিট কাটার পথে বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে এখন প্রতিপক্ষ কোন দল তা নিয়েই চলছে জল্পনা-কল্পনা।

বিশ্বকাপের নকআউট সূচি অনুযায়ী, শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। এই দুই দলের মধ্যে জয়ী দলই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার সামনে দাঁড়াবে। চলতি বিশ্বকাপে দারুণ ছন্দে আছে সুইজারল্যান্ড।

একই পথে আছে লাতিন আমেরিকার দল কলম্বিয়াও। দুদল এবার মুখোমুখি হতে যাচ্ছে শেষ ষোলোর ম্যাচে। নকআউটের এই ম্যাচে হারলেই বিদায়। দুদলই দারুণ ছন্দে থাকায় জমজমাট এক লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

বাংলাদেশ সময় আজ রাত ২টায় ভ্যাংকুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া। রাউন্ড অব ৩২-এ সুইজারল্যান্ড ২-০ গোলে আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে ঘানাকে ১-০ গোলে হারিয়ে এ পর্বে জায়গা করে নিয়েছে কলম্বিয়া।

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.