মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সাংবাদিক তুহিনুল হক তুহিনের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ তুহিনুল হক তুহিন দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

মঙ্গলবার তুহিনের বড় ভাই সোহেল আহমেদ জানান, তুহিন দীর্ঘদিন ধরে পায়ের সমস্যায় ভুগছিলেন। এরই মধ্যে হঠাৎ তার কিডনির জটিলতা বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতেই তাকে ঢাকায় নেওয়া হচ্ছে।

তিনি তুহিনের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন এবং মহান আল্লাহ তা’আলার কাছে তার দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য প্রার্থনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.