
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নোমান।
এ সময় উপস্থিত ছিলেন পল্টন থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক অলী উদ্দিন বাবলু, মতিঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব দেলোয়ার হোসেন, শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক সজল হোসেনসহ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন থানার সাবেক নেতা-কর্মীরা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।