শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

ভারতে ভোটার তালিকা কাটছাঁট, গুজরাটেই বাদ ৬৮ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
ছবি : সংগৃহীত

ভারতের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) সম্পন্ন হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এক সরকারি বিজ্ঞপ্তিতে ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক অযোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি নাম কাটা গেছে গুজরাটে। রাজ্যটিতে মোট ৬৮ লাখ ১২ হাজার ৭১১ জন ভোটারের নাম বাদ পড়েছে। এসআইআর-এর আগে ভোটার সংখ্যা ছিল ৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার ৪৩৬ জন। সংশোধনের পর তা দাঁড়িয়েছে ৪ কোটি ৪০ লাখ ৩০ হাজার ৭২৫ জনে। ফলে নতুন তালিকায় প্রায় ১৩ দশমিক ৪০ শতাংশ হ্রাস পেয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। এ অঞ্চলে ৩৪ লাখ ২৫ হাজার ৭৮ জন ভোটারের নাম বাদ পড়েছে। ভোটার সংখ্যা ৫ কোটি ৭৪ লাখ ৬ হাজার ১৪৩ থেকে কমে ৫ কোটি ৩৯ লাখ ৮১হাজার ৬৫ জনে নেমে এসেছে। ফলে তালিকা থেকে প্রায় ৫ দশমিক ৯৭ শতাংশ হ্রাস পেয়েছে।

এছাড়া অন্যান্য রাজ্যেও উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। এরমধ্যে রাজস্থানে ৫ কোটি ৪৬ লাখ ৫৬ হাজার ২১৫ থেকে কমে ৫ কোটি ১৫ লাখ ১৯ হাজার ৯২৯ জনে দাঁড়িয়েছে। রাজ্যটিতে ৩১ লাখ ৩৬ হাজার ২৮৬ জন বাদ পড়েছে। ছত্তিশগড়ে দুকোটি ১২ লাখ ৩০ হাজার ৭৩৭ থেকে কমে ১ কোটি ৮৭ লাখ ৩০ হাজার ৯১৪ জনে দাঁড়িয়েছে। এর ফলে রাজ্যটিতে কমেছে ২৪ লাখ ৯৯ হাজার ৮২৩ জন।

আর কেরালায় দুকোটি ৭৮ লাখ ৫০ হাজার ৮৫৫ থেকে কমে ২ কোটি ৬৯ লাখ ৫৩ হাজার ৬৪৪ জনে দাঁড়িয়েছে। এ রাজ্যে কমেছে ৮ লাখ ৯৭ হাজার ২১১ জন। সবশেষ গোয়ায় ১১ লাখ ৮৫ হাজার ৩৪ জন থেকে কমে ১০ লাখ ৫৭ হাজার ৫৬৬ জনে দাঁড়িয়েছে। এ রাজ্যে কমেছে এক লাখ ২৭ হাজার ৪৬৮ জন।

নির্বাচন কমিশন জানিয়েছে, এই নেট পরিবর্তন হয়েছে অযোগ্য ভোটারদের নাম বাদ দেওয়া এবং নতুন যোগ্য ভোটার যুক্ত করার সমন্বয়ের কারণ। নাম কাটার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে মৃত্যু, স্থায়ীভাবে অন্যত্র বসবাস, একাধিক নিবন্ধন বা অন্যান্য যোগ্যতার ঘাটতি।

এদিকে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ এবং তামিলনাড়ুতে এসআইআর সংক্রান্ত তথ্য চলতি মাসের শেষের দিকে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। কমিশন দেশব্যাপী ১২টি রাজ্যে এই বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া শুরু করেছে এবং বাকি রাজ্যগুলির মুখ্য নির্বাচন আধিকারিকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে।

কমিশন জানিয়েছে, আগামী এপ্রিল থেকে এসআইআরের পরবর্তী ধাপ শুরু হবে। ইতিমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ছত্তিসগড়, গোয়া, কেরল, মধ্যপ্রদেশ ও রাজস্থানের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় পর্যায়ের ১২টি রাজ্যের মধ্যে এখন মাত্র তিনটি রাজ্যের কাজ বাকি রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.