
সিলেটের জকিগঞ্জ উপজেলায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য ফ্রি চক্ষু সেবা কার্যক্রমের আয়োজন করা হয়েছে। সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস এর ব্যবস্থাপনায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আগামী ৬ এপ্রিল সোমবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বালাউট দারুল কোরআন মাদরাসা ও এতিমখানা, বালাউট ছাহেব বাড়ি, রতনগঞ্জ, জকিগঞ্জে এই ফ্রি চক্ষু সেবা প্রদান করা হবে।
উক্ত কর্মসূচিতে সহযোগিতা করছে সাবেক সিলেট আধুনিক চক্ষু হাসপাতাল ইনক্লুসিভ আই হসপিটাল। এতে অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বিনামূল্যে চোখ পরীক্ষা, পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হবে।
আয়োজকরা জানান, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকলকে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত থেকে সেবা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।