বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

শুক্রবার সকালে মিরপুর ব্লকের ডাক বিক্ষুব্ধ জনতার

নিউজ ডেস্ক

 

শুক্রবার সকালে মিরপুর-১০ এ সড়ক অবরোধের ডাক দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে এ ঘোষণা দে্ন বিক্ষুব্ধ জনতা।

তারা জানান, শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িত আসামির দ্রুত বিচার করতে হবে। কোনো যাবজ্জীবন সাজা দিলে হবে না। সরাসরি ফাঁসি দিতে হবে। শুক্রবার (২২ মে) সকাল ৮টায় আবার রাস্তা ব্লক করা হবে।

এর আগে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসে ওঠে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে মিরপুর ১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ জনতা ‘জাস্টিস ফর রামিসা’ ও ‘ফাঁসি চাই’ স্লোগানে আকাশ-বাতাস মুখরিত করে তোলেন। তাদের কণ্ঠে ছিল- ‘আমার বোন খুন হলো কেন?’, ‘ফাঁসি চাই’, ‘অপরাধীর আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’।

বিক্ষোভকারীরা জানান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৭ দিন নয়, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর করতে হবে। দেশে বিচারের দীর্ঘসূত্রতার কারণেই এমন ঘটনা বারবার ঘটছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানার বিরুদ্ধে হত্যার অভিযোগ ওঠে। পরে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটক হওয়ার পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সোহেল রানা। একইসঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও গ্রেপ্তার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.