শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ওসমানীনগরে গাঁজা ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

ওসমানীনগর প্রতিনিধি

সিলেট জেলার গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ওসমানীনগর থেকে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে অভিযান পরিচালনা করে উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত জেসমিন বেগম(৪২) উপজেলার দয়ামীর (খালপার) এলাকার বাসিন্দা এবং আব্দুল বারীর স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, সিলেট জেলা ডিবি পুলিশের একটি দল ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খালপার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেসমিন বেগমের বসতঘরে তল্লাশি চালিয়ে ৫শ গ্রাম গাঁজা ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ আটককৃত জেসমিন বেগমকে ওসমানীনগর থানায় হস্থান্তরকরা হয় এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ওসমানীনগর থানা অফিসার ইনচার্জ মূশেদুল আলম ভূইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.