শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

শুক্রবার সিলেট আসছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি শুক্রবার (২৬ জুন) সিলেট জেলা সফরে আসছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সরকারি সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকালে সিলেটে পৌঁছে তিনি দিনব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও সামাজিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। মন্ত্রীর সফরের উল্লেখযোগ্য

কর্মসূচিসমূহ নিচে তুলে ধরা হলো:
সকাল ৯টা: সিলেট সার্কিট হাউজে সিলেটের ঐতিহ্যবাহী মাজারসমূহের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ।

সকাল ১০টা ৩০ মিনিট: জেলা পরিষদ মিলনায়তনে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান।

সকাল ১১টা ৩০ মিনিট: সারদা হলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে ভাষণ প্রদান।

দুপুর ২টা ৩০ মিনিট: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২৪ ও ২০২৫’ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক বিতরণ।

একদিনের ব্যস্ততম সফর শেষে মন্ত্রী পুনরায় রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করবেন। তাঁর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। মন্ত্রীর সফরকালে সংশ্লিষ্ট কর্মসূচিগুলোতে সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.