মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

মা হচ্ছেন, নিশ্চিত করলেন সামান্থা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

 

গত বছরের ১ ডিসেম্বর ‘ফ্যামিলি ম্যান’ পরিচালক রাজ নিদিমরুকে বিয়ে করেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তারকা দম্পতির সংসারে আসছে নতুন অতিথি। গত সপ্তাহেই সামান্থার অন্তঃসত্ত্বা হওয়ার কথা নিশ্চিত করেছিল বিভিন্ন গণমাধ্যম, এবার সামান্থা নিজেই সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করলেন।

নিজের নতুন ছবি ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি জানান, বর্তমান শারীরিক অবস্থার কারণে শিগগিরই তিনি একটি ছোট মাতৃত্বকালীন বিরতি নেবেন। তাঁর ভাষায়, ছবিটির কাজ শেষ করার পর কিছুদিনের জন্য বিরতিতে যেতে হবে, তবে পরে আবার নতুন সিনেমা নিয়ে দর্শকদের কাছে ফিরবেন।

কীভাবে গুঞ্জনের শুরু?
কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গর্ভধারণ হওয়ার খবর নিয়ে জল্পনা চলছিল। ‘মা ইনতি বাঙ্গারাম’-এর সাফল্য অনুষ্ঠানের কিছু ভিডিওতে ভক্তরা সম্ভাব্য বেবি বাম্প লক্ষ করার পর আলোচনা শুরু হয়। পরে ছবির পরিচালক নন্দিনী রেড্ডিও এ বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন।

সামান্থা। ইনস্টাগ্রাম থেকে

সামান্থা-রাজের পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয় জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কাজের সময়। পরে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বাড়তে থাকে।বিয়ের পর সামান্থার একটি পুরোনো সাক্ষাৎকারও আবার ভাইরাল হয়। সেখানে রাজের পাঠানো একটি ভিডিও বার্তা দেখে সামান্থাকে লজ্জা পেতে দেখা যায়।

বার্তায় রাজ তাঁর কাজের প্রতি নিষ্ঠা ও তামিল-তেলুগু দুই ইন্ডাস্ট্রিতে সমান দক্ষতার সঙ্গে কাজ করার প্রশংসা করেছিলেন।সম্প্রতি দুজন আবারও একসঙ্গে কাজ করেছেন ‘মা ইনতি বানগারাম’ ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন নন্দিনী রেড্ডি। এর আগে ২০১৯ সালের ‘ওহ! বেবি’ ছবিতেও সামান্থা ও নন্দিনী রেড্ডির সফল জুটি দেখা গিয়েছিল। ছবিটির প্রযোজক রাজ।সামান্থা আগে দক্ষিণি অভিনেতা নাগা চৈতন্যার সঙ্গে বিবাহিত ছিলেন। চার বছর পর তাঁদের বিচ্ছেদ হয়, পরে অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা।ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.