
সিলেটের কাঁচাবাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম এখনো নাগালে আসেনি। এক কেজি পুরান ও নতুন আলুর দামের পার্থক্য ১০০ টাকার মতো।
অপরদিকে সপ্তাহের ব্যবধানে মাছের দাম কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে।
সব ধরনের মাছের দাম কমে আসছে তুলে ধরে সোবহানীঘাটের বিক্রেতা সামছুল ইসলাম বলেন, “এক সপ্তাহ আগেও রুই ছিল ৩৫০-৪০০ টাকা কেজি। আইজকা শুক্রবারও দাম ৩২০ টাকা কেজি। তারপরও দ্যাহেন মানুষ নাই।