
দেশের শীর্ষ আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও তরুণ রাজনীতিবিদ হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম।
ঢাকা বসুন্ধরা মাদরাসার মেহমানখানায় অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী মাওলানা ফখরুল ইসলামের মাথায় হাত রেখে বিশেষ দোয়া করেন। তাঁর নির্বাচনী তৎপরতা দেখে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন,হক ও হক্কানিয়তের ঝান্ডা উঁচু করা এবং আলেমদের শান-মান রক্ষায় যে পরিশ্রম ও ত্যাগ আপনি করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। বাতিলের মোকাবেলায় যে শ্রম ও অর্থ ব্যয় করছেন,ইনশাআল্লাহ তার পূর্ণ সওয়াব আপনি পাবেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন,জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারি সিরাজী,বিয়ানীবাজার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ফরহাদ আহমদ,অর্থ সম্পাদক মাওলানা শরিফুল হাসান
এবং সিলেট মহানগর ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জামিল আহমদ।