বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া শশী থারুরের

নিউজ ডেস্ক

 

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক এক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের লোকসভার সদস্য ও কংগ্রেস নেতা শশী থারুর। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি হাসনাত আব্দুল্লাহর মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেন।

হাসনাত আব্দুল্লাহর নাম উল্লেখ করে শশী থারুর বলেন, “বাংলাদেশের একজন ছাত্রনেতা অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন একটি বক্তব্য দিয়েছেন। তিনি দাবি করেছেন যে, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিয়ে তারা ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবেন। তিনি এটা বলার কে?”

থারুর আরও প্রশ্ন তোলেন যে, এই ধরনের উসকানিমূলক বক্তব্যের পেছনে অন্য কোনো গোষ্ঠীর গূঢ় কোনো উদ্দেশ্য রয়েছে কি না।

সাক্ষাৎকারে শশী থারুর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রতিবেশী দেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং শান্তি বজায় থাকুক—ভারত সবসময় সেটাই চায়। তবে সার্বভৌমত্ব নিয়ে এ ধরনের স্পর্শকাতর মন্তব্য কোনোভাবেই কাম্য নয় বলে তিনি ইঙ্গিত দেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আব্দুল্লাহর একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়, যেখানে তাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর স্বাধীনতা এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের প্রসঙ্গে মন্তব্য করতে দেখা যায়। তার সেই বক্তব্যের প্রেক্ষিতেই এখন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিকদের পক্ষ থেকে এমন কড়া প্রতিক্রিয়া আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.