মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ওসমানীনগরে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে ষাঁড়ের লড়াই

নিউজ ডেস্ক

 

সিলেটের ওসমানীনগর উপজেলায় হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তাজপুর ইউনিয়নের মাটিহানী এলাকায় ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়। লড়াইয়ে অংশ নেয় উছমানপুর ইউনিয়নের রাউৎখাই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী নজরুল মিয়ার একটি ষাঁড় এবং তাজপুর ইউনিয়নের পালপাড়া গ্রামের হান্নান মিয়ার একটি ষাঁড়।

সুত্র জানায় স্থানীয় সাইরদা গ্রামের খালেদ মিয়া এই লড়াইয়ের আয়োজন করেন, তবে খালেদ মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন লড়াই হয়েছে টিক কিন্তু আমার আয়োজনে নয় উভয় ষাঁড়ের মালিকের আয়োজনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লড়াই দেখতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ জড়ো হন। এতে একদিকে যেমন হাইকোর্টের আদেশের অবমাননা হয়েছে, অন্যদিকে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা ও জননিরাপত্তার ঝুঁকিও তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর খেলার নামে ষাঁড়, মোরগ, ছাগল লড়াই ও কুকুর নিধন বন্ধে নির্দেশ দেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।

এরপরও প্রকাশ্যে এমন আয়োজন হওয়ায় স্থানীয় সচেতন মহল প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া জানান, যদি এ ধরনের ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করে থাকে, তাহলে আয়োজকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.