বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

মালিক-কাইয়ুমের নেতৃত্বে ফেঞ্চুগঞ্জে ধানের শীষের বিশাল মিছিল

নিউজ ডেস্ক
ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে ফেঞ্চুগঞ্জে এক বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়, যা ফেরিঘাট থেকে শুরু হয়ে ফেঞ্চুগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণ পুরো এলাকায় জনজোয়ারের সৃষ্টি করে।

পথসভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সবার জীবনমান উন্নয়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে মোহাম্মদ আব্দুল মালিকের ধানের শীষ প্রতীক ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবে। এই বিজয় হবে সাধারণ মানুষের অধিকার আদায়ের বিজয়।

প্রধান অতিথির বক্তব্যে ধানের শীষের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, আমি নির্বাচিত হলে ফেঞ্চুগঞ্জ বাজারের যানজট নিরসন, রাস্তাঘাটের টেকসই উন্নয়ন, এলাকার মাদ্রাসা ও কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘদিনের সমস্যা নদী ভাঙন রোধে অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু করব।

ভোটারদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী ১২ তারিখ ফজরের নামাজের পর আপনারা পরিবার-পরিজন নিয়ে ভোটকেন্দ্রে যাবেন। আপনার একার ভোট নয়, পুরো পরিবার নিয়ে কেন্দ্রে যাওয়াটাই হবে আমাদের বিজয় নিশ্চিত করার মূল শক্তি।

তিনি নির্বাচনের পরেও জনগণের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং স্থানীয় মুরুব্বিদের পরামর্শ নিয়ে উন্নয়নমূলক কাজ করার অঙ্গীকার করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান ছুফি চৌধুরী, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহার, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন।

মিছিলে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সমর্থকরা অংশ নেন। পুরো এলাকা ‘ধানের শীষ’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে এবং নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.