বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

শিবগঞ্জ স্কলারস হোমে ভোট দেবেন জামায়াত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান

Reporter Name

 

সিলেট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন সকালে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।

দলীয় সূত্রে জানা গেছে, মাওলানা হাবিবুর রহমান সকাল ৮টায় নগরীর শিবগঞ্জ এলাকার হাতীমবাগস্থ স্কলারস হোম ভোটকেন্দ্রে নিজের ভোট প্রদান করবেন।

নির্বাচনের প্রাক্কালে এক বার্তায় মাওলানা হাবিবুর রহমান সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ভোটাধিকার প্রয়োগ করা প্রতিটি নাগরিকের পবিত্র দায়িত্ব। আমি আশা করি, ভোটাররা কোনো ধরনের ভয়ভীতি বা উসকানির মুখে না পড়ে স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।

একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান। তিনি প্রত্যাশা করেন, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে জনগণের জনমতের প্রতিফলন ঘটাতে সহায়তা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.