বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিজয়ী বিএনপি প্রার্থীরা

নিউজ ডেস্ক

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনের সবকয়টিতেই ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থীরা। এরমধ্যে চারটি আসনে জামায়াত ও একটি আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন স্বতন্ত্রপ্রার্থী।

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির কামরুজ্জামান কামরুল বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন জামায়াতের তোফায়েল আহমদ খান।

বৃহস্পতিবার কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এই আসনে ১৭৭ ভোটকেন্দ্রের সবগুলোর গণনা সম্পন্ন হয়েছে।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে ১১ হাজার ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হয়েছেন বিএনপির কামরুজ্জামান কামরুল। তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তার প্রাপ্ত ভোট এক লাখ ৬৪ হাজার ২৬১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান পেয়েছেন ৮৯ হাজার ৩৩৪ ভোট।

সুনামগঞ্জ-২ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৭ হাজার ৭৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৫৮ ভোট।

এ আসনে ৩৯ হাজার ৯৩২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন নাছির উদ্দিন চৌধুরী। বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর ফেসবুক আইডি থেকে ফলাফল প্রচার করা হয়েছে।

পরাজিত জামায়েতের প্রার্থী শিশির মনির বিজয়ী নাছির উদ্দিন চৌধুরীকে তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে অভিনন্দন জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

সুনামগঞ্জ-৩ আসনে ৫৪ হাজার ৬৮২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির মোহাম্মদ কয়ছর আহমেদ। তাঁর প্রাপ্ত ভোট ৯৬ হাজার ৬৬৬। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন তালা প্রতীকে পেয়েছেন ৪১ হাজার ৯৮৪ ভোট।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে কয়ছর আহমেদের নির্বাচনী কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

সুনামগঞ্জ-৪ আসনে ৯৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী নূরুল ইসলাম নূরুল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের মো. সামছ উদ্দিন পেয়েছেন ৭৪ হাজার ৭৪ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন পেয়েছেন ১৮ হাজার ৯১১ ভোট। বিজয়ী নূরুল ইসলাম নূরুলের ফেসবুক আইডি থেকে এই ফলাফল প্রচার করা হয়।

সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম।

জানা যায়, ছাতক উপজেলায় ধানের শীষ প্রতীকে কলিম উদ্দিন আহমেদ মিলন পেয়েছেন ৯১ হাজার ৮০৭ ভোট। অপরদিকে দাঁড়িপাল্লা প্রতীকের আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৬১ হাজার ৮৩০ ভোট। এখানে ব্যবধান রয়েছে ২৯ হাজার ৯৭৭ ভোট। দোয়ারাবাজার উপজেলায় ধানের শীষ পেয়েছে ৬১ হাজার ১৯০ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম পেয়েছেন ৩৮ হাজার ৯৮ ভোট। এ উপজেলায় ব্যবধান ২৩ হাজার ৯২ ভোট।

দুই উপজেলা মিলিয়ে কলিম উদ্দিন আহমেদ মিলন (ধানের শীষ) মোট ১ লাখ ৫২ হাজার ৯৯৭ ভোট পেয়েছেন। আবু তাহির মুহাম্মদ আবদুস সালাম (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯৯ হাজার ৯২৮ ভোট। বেসরকারি হিসাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী ৫৩ হাজার ৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.