বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন

ভুল মানুষের চেয়ে অপেক্ষা ভালো: ম্রুণাল

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত

 

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন। তবে কাজের চেয়ে বেশি আলোচনায় ছিলেন দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে।

শোনা যাচ্ছিল, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে নিজের সুস্পষ্ট ভাবনার কথা জানালেন অভিনেত্রী।

সামনে মুক্তি পাচ্ছে ম্রুণালের সিনেমা ‘সেহের’। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা সঠিক মানুষের সঙ্গে হলে। আজকের দিনে নির্দিষ্ট বয়সের চেয়ে জরুরি হলো আপনি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।”

ভুল মানুষকে বিয়ে করার চেয়ে একা থাকাকেই শ্রেয় মনে করেন ম্রুণাল। তার ভাষ্য, “শুধু বিয়ে করার জন্য বিয়ে নয়। আমি তাড়াহুড়ো করে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতেই পছন্দ করি।” তিনি এমন কাউকে চান, যিনি তার ভুলত্রুটিগুলো গ্রহণ করবেন এবং শক্তি জোগাবেন।

জীবনসঙ্গীর গুণাবলি সম্পর্কে ম্রুণাল জানান, তিনি এমন একজন মানুষ চান যার মধ্যে নেতৃত্বের গুণ আছে এবং যিনি তার শিল্পকে সম্মান করবেন। বিশেষ করে, তার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসবেন—এমন মানুষই তার পছন্দ। তিনি বলেন, “আমি শান্তি আর সুখ চাই, এতটুকুই।”

বর্তমানে ম্রুণালের হাতে দুটি তেলেগু ও তিনটি হিন্দিসহ মোট পাঁচটি সিনেমা রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে এ আর রহমানের সংগীতায়োজনে দুলকার সালমানের সঙ্গে তার ‘ভিগি ভিগি’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.