বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

সিলেটে তেল না পেয়ে পেট্রল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত

Reporter Name

 

সিলেটে তেল না পেয়ে এক পেট্রল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত করে পালিয়েছেন এক গ্রাহক। তাকে সনাক্ত করা সম্ভব হয়নি।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর চৌকিদেখী এলাকার উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে।

আহত কর্মচারীর নাম মিঠু গোয়ালা। তার বাড়ী মালনিছড়া বাগান এলাকায়। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরতলীর মালনিছড়া ও লাক্কাতুড়া চা বাগান এলাকায়। চা শ্রমিকরা ছুটে আসে উত্তরা পাম্পে। তারা এ সময় সড়ক অবরোধ করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্থানীয়দের অনুরোধে এবং দায়ী ব্যক্তিকে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা বিরত হয়।

ঘটনার খবর পেয়ে উত্তরা পাম্পে ছুটে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

তিনি অপরাধীকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে আশ্বাস দেন। এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান জানিয়েছেন এমদাদ।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানাপুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলে জানিয়েছেন দায়িত্বশীল এক কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.