বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

সন্ধ্যা ৬টার পর সিনেমার শো বন্ধ

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত

 

সরকারি নির্দেশনার প্রেক্ষিতে আজ থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব ধরনের প্রদর্শনী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ব্লকবাস্টার সিনেমাস। এতে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও উদ্বেগ।

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। ফলে সন্ধ্যার পর নির্ধারিত সব শো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ব্লকবাস্টার কর্তৃপক্ষ আরও জানায়, যারা আগাম টিকিট সংগ্রহ করেছেন, তাদের নির্ধারিত প্রক্রিয়ায় অর্থ ফেরত দেওয়া হবে।

সরকারি নির্দেশনায় বলা হয়, প্রতিদিন সন্ধ্যা ৬টার পর সব দোকান ও বিপণি-বিতান বন্ধ রাখতে হবে। সেই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ঘোষণার পর দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্সে আগাম টিকিট কাটা দর্শকদের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে।

তবে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, সরকারি নির্দেশনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। দর্শকদের স্বার্থ বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.