বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

সাবধান, সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের নিয়োগ চলছেনা

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

সাবধান! সিলেট সিটি কর্পোরেশনে নিয়োগের নামে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন পদে নিয়োগের আশ্বাস দিয়ে এই অসাধু চক্র চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে অর্থ গ্রহণ করছে- এমন অভিযোগ ডালপালা মেলছে প্রতিদিন। বিষয়টি সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নজরে এসেছে। তিনি এ ব্যাপারে সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের গণমাধ্যম কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।আঞ্চলিক খবর

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়োগ সংক্রান্ত ব্যাপারে সিসিক প্রশাসক জানান, বর্তমানে সিলেট সিটি কর্পোরেশনে কোনো ধরনের নিয়োগ চলছেনা। তাই নিয়োগের নামে অর্থ লেনদেনের কোনো সুযোগ নেই। একটি প্রতারক চক্র ভুয়া আশ্বাস দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সিটি কর্পোরেশনের নামে বা আমার নাম ব্যবহার করে কেউ যদি নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে টাকা দাবি করে, তা সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের প্রলোভনে কেউ যেন পা না দেন।

সিসিক প্রশাসক আরও জানান, নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্য শুধুমাত্র সিটি কর্পোরেশনের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীর মাধ্যমে চাকরি পাওয়ার আশ্বাসে বিশ্বাস না করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।সংবাদ পরিবেশন

নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, কেউ যেন কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করেন। প্রতারণার শিকার হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।

সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.