শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

কমলগঞ্জের টানা বর্ষনে জনজীবন বিপর্যস্ত, সবজি চাষিরা ক্ষতিগ্রস্ত

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

মৌলভীবাজারের কমলগঞ্জে টানা বৃষ্টিপাতের কারণে জনজীবন বিপর্যস্ত। নি¤œআয়ের মানুষ কাজকর্ম না করে দুর্ভোগ পোহাচ্ছেন।

গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার পর্যন্ত অব্যাহত বৃষ্টিপাতের ফলে সবজি চাষিদের ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সাথে ধলাই, লাঘাটা, ক্ষিরণীসহ নদনদীর পানিও বাড়তে শুরু করেছে।

শ্রীমঙ্গলস্থ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৯১ মিমি.। তবে বুধবার দিনভর মাঝারি থেকে ভারী বর্ষন অব্যাহত রয়েছে।

টানা বর্ষনের কারনে উজানের পাহাড়ি ঢলে নদী, ছড়া,খাল-বিল ভরাট হয়ে পড়ছে। হাটবাজারে রাস্তাঘাট ও ড্রেনেজ উপচে পানি গড়িয়ে যাচ্ছে। এতে পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বৃষ্টিপাতের কারনে উপজেলার আদমপুর, আলীনগর, মাধবপুর, শমশেরনগর, মুন্সিবাজার, পতনঊষার ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবজিক্ষেত বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।

পতনঊষারের নোয়াগাঁও গ্রামের কৃষক ইউনুস মিয়া,ধুপাটিলার আলমগীর হোসেন, মুন্সিবাজার ইউনিয়নের মোজাহিদ আলী, শমশেরনগর ইউনিয়নের নিহারেন্দু চন্দ নিবাস জানান, গত এক মাস যাবত প্রতিদিন কোন না কোন সময় বৃষ্টিপাত হচ্ছে। ফলে মাটি নরম হয়ে গলে যাচ্ছে। তার উপর টানা বৃষ্টিপাতে পানি জমে থেকে সবজি গাছের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে ক্ষতি গুণতে হবে।

সংবাদপত্র বিক্রেতা কায়কোবাদ জানান, বৃষ্টির কারনে কোন পত্রিকা বিতরণ কিংবা বিক্রি করা সম্ভব হয়নি। রিক্সাচালক আব্দুল খালিক, সুলতান মিয়া জানান, বৃষ্টির কারনে হাটবাজারে মানুষের উপস্থিতি না থাকায় অলস বসে দিন পার করছি। তাছাড়া বৃষ্টির জন্য রিক্সা চালানোও কঠিন। কোন আয় রোজগার না হওয়ায় সংসারের খরচ বহন করা সম্ভব হবে না।  কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায় বলেন, টানা বৃষ্টি অব্যাহত থাকলে সবজী ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.