বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

দল ছাড়ার ঘোষণার পর গ্রেপ্তার যুবলীগের লেলিন

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন যুবলীগ নেতা। এরপর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যান। সেখান থেকে বের হওয়ার সময় বেলা ২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লেলিন সাহা (৩৬) টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তিনি উপজেলার পাটগাতী গ্রামের বাসিন্দা। গতকাল বিকেলে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের মামলায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।

পুলিশ জানায়, গত ২ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়া উপজেলার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজের সামনে আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা জড়িত ছিলেন বলে পুলিশের তদন্তে উঠে আসে। তদন্তে লেলিন সাহার সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

এসআই মনির হোসেন বলেন, গ্রেপ্তার এড়াতে সম্প্রতি লেলিন সাহা বিভিন্ন দলের নেতা–কর্মীদের সঙ্গে আঁতাতের চেষ্টা করছিলেন। তিনি পৌর মাল্টিপারপাস মার্কেটে একটি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই দিন দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শারীরিক অসুস্থতা ও ব্যবসায়িক ক্ষতির কারণ দেখিয়ে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন লেলিন সাহা।

টুঙ্গিপাড়া থানা সূত্র জানায়, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপপরিদর্শক (এসআই) রাব্বি মোরসালিন মামলা করেন। মামলায় ১০৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৫০০ জনকে আসামি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.