বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

 

কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল-২ (ডাউন) এর একটি বগি লাইনচ্যুত হয়েছে। এটি প্রায় আট ঘণ্টা পর উদ্ধার করেছে রিলিফ ট্রেন। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভৈরব বাজার জংশনের পর প্রায় ১৫০ মিটার দূরে এ ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার ইউসুফ জানান, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ৩টা দিকে চট্টগ্রামগামী মেইল-২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের  চতুর্থ কোচের বগি লাইন থেকে পড়ে যায়। ফলে ওই স্টেশনের আপ-ডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ যায়।

এদিকে, সকালে  আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করলে বেলা ১১টার দিকে প্রায় আট ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.