বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

সিলেটে যুবদল নেতার বিরুদ্ধে যে অভিযোগ জানালেন মা

নিউজ ডেস্ক
ছবি: সংগৃহীত

 

সিলেটে যুবদলের এক নেতার বিরুদ্ধে তার আপন মা শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি দখলের হুমকির অভিযোগ দিয়েছেন। সিলেট মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর পাঠানো অভিযোগে তিনি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বুধবার (২০ মে) এ অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।

আর অভিযোগটি দিয়েছেন সিলেটের সুবিদবাজার বনকলাপাড়ার নূরানী ১২৫/২৫নং বাসার মরহুম বীর মুক্তিযোদ্ধা মৃত সৈয়দ তছির আহমদের স্ত্রী সাহেনা বেগম।

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তার বড় ছেলে সিলেট মহানগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ আবু শাহিন আজাদ (খোকন) দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছেন। তাকে মারধর এবং তার অপর দুই ছেলের বিরুদ্ধে একের পর এক মিথ্যা অভিযোগে মামলা দায়ের করে হয়রানির কথাও উল্লেখ করেছে তিনি।

তার অভিযোগ, খোকন বিভিন্ন সময়ে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী নিয়ে বাড়িতে এসে হুমকি ধমকি ভীতি প্রদর্শন ও বাড়ি দখলের চেষ্টা করেন বলেও অভিযোগ তার মা’র।

শাহিন আজাদ খোকনের কারণে তারা সবাই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাছাড়া যুবদলের মতো একটি রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীল পদে থেকে তার এমন কর্মকাণ্ড দলের ভাবমুর্তি নষ্ট এবং সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি বিষয়টি সঠিকভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করে তার বিরুদ্ধে অবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

এ ব্যাপারে আলাপকালে শাহিন আজাদ খোকন বলেন, এটা ভুয়া অভিযোগ। এসব বিষয়ে এলাকাবাসী অবগত। এমনকি ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতিও বিস্তারিত জানেন। এখানে অনেক পারিবারিক ঝামেলা আছে। মামলা মোকদ্দমাও চলছে।

এদিকে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এটা পারিবারিক সমস্যা। তার মা অভিযোগ দিয়েছেন। আমি মহানগর যুবদল নেতৃবৃন্দকে গুরুত্ব দিয়ে তদন্ত করে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।

উল্লেখ্য, কয়েক বছর আগে এই বিষয়টি নিয়ে সাহেনা বেগম সিলেটে সংবাদ সম্মেলনও করেছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.