বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সিলেটে ফিজিওথেরাপি চিকিৎসকদের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

 

গত বৃহস্পতিবার বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে ফিজিওথেরাপি চিকিৎসকদের নিয়ে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডাঃ মারুফ আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানে শুরুতে দেশের মানুষের জন্য কীভাবে উন্নত ও আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি চিকিৎসাসেবা নিশ্চিত করা যায় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা যায়—তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন- দেশে ফিজিওথেরাপি চিকিৎসায়, নুন্যতম ব্যচেলর ডিগ্রিধারী ফিজিওথেরাপি চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ ও চিকিৎসা গ্রহণ না করার কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত অপচিকিৎসার শিকার হচ্ছেন।

উন্নত বিশ্বের মতো ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের দ্রুত কার্যকর ও অগ্রণী ভূমিকা রাখা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এস. এম. সাইয়েদুর রহমান, ডাঃ আল মামুন উর রশিদ, ডাঃ নিসর্গ দাশ অন্তু, ডাঃ আশীষ দেব নাথ, ডাঃ প্লাবন চৌধুরী, ডাঃ ঝুমন মালাকার, ডাঃ দেবযানী শীল, ডাঃ সঞ্জিব, ডাঃ মোঃ আব্দুল কাদের, ডাঃ মাহফুজা তাবাসসুম রাখি, ডাঃ ফরিদুজ্জামান ফয়সাল, ডাঃমোঃ মামুন রশিদ মিছবাহ এবং ডাঃ তারেকুল ইসলাম।

সর্বশেষ ইফতারের পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে  দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.