বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন

Reporter Name
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা লি সাং-বো মারা গেছেন। গতকাল ২৬ মার্চ ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি।

২০০৬ সালে কেবিএস-২-এর ‘ট্রান্সপারেন্ট ম্যান চই জাং-সু’ নাটকের মাধ্যমে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। দুই দশকের অভিনয় জীবনে ‘মিস মন্টে ক্রিস্টো’ ও ‘গ্রেসফুল এম্পায়ার’-এর মতো অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন।

জীবনের নানা চড়াই-উতরাই পার করেছেন লি সাং-বো। ২০২২ সালে ডিপ্রেশনের ওষুধ খাওয়ার কারণে মাদক সেবনের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। ফলে পুলিশি জেরার মুখে পড়েন তিনি। যদিও পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় এবং তিনি মামলা থেকে অব্যাহতি পান।

মামলা থেকে মুক্তির প্রায় এক বছর পর ‘গ্রেসফুল এম্পায়ার’-এর মাধ্যমে আবারও অভিনয়ে ফেরেন। সেই সময় তিনি বলেছিলেন, ‘নিজেকে গুটিয়ে না রেখে গর্বের সাথে ঘুরে দাঁড়াতে চাই এবং নিজের অভিনয় দিয়ে পুরনো তিক্ত স্মৃতিকে মুছে ফেলতে চাই।’

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও অত্যন্ত পরিশ্রমী ছিলেন লি সাং-বো। সম্প্রতি তিনি পিয়ংতক এলাকায় একটি মাংসের রেস্তোরাঁ খুলেছিলেন। তিনি নিজেই রেস্তোরাঁ দেখাশোনা করতেন। তাঁর মৃত্যুর পর রেস্তোরাঁটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

লি সাং-বোর শেষকৃত্য আগামী ২৯ মার্চ সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এবং পিয়ংতক সিটি মেমোরিয়াল হলে তাঁকে সমাহিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.