শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নির্মাতার বিরুদ্ধে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত

 

ভারতের কুম্ভমেলায় ভাইরাল হওয়া নীল চোখা অভিনেত্রী মোনালিসা ভোঁসলে নির্মাতা সনোজ মিশ্ররার বিরুদ্ধে যৌন হয়রানির গুরুতর অভিযোগ তুলেছেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি সিনেমার শুটিংয়ের সময় একাধিকবার তার সঙ্গে কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে।

মোনালিসার অভিযোগ, সনোজ মিশ্রের সঙ্গে পরিচয়ের পর থেকেই তিনি অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন। নেপাল ও দেরাদুনে শুটিং চলাকালে পরিচালক তাকে বারবার অশালীনভাবে স্পর্শ করেছেন বলে জানান তিনি। অভিযোগের বিষয়টি তুলে ধরতে গিয়ে সংবাদ সম্মেলনেই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। ব্রেকিং নিউজ ফিড

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং ইতোমধ্যে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। পরিবারকে বিষয়টি জানালেও প্রত্যাশিত সমর্থন পাননি বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি এর বিচার চাই।

অন্যদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন সনোজ মিশ্র। তার দাবি, তিনি মোনালিসাকে অভিনয়ে সহায়তা করেছেন, কিন্তু এখন তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। পারিবারিক বিরোধ থেকেই এই অভিযোগ আনা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.