শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

৫ কোটির গাড়ি উপহার ইয়ামির? নাকি গুজব—রণবীরকে ঘিরে নতুন আলোচনা

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

 

‘ধুরন্ধর ২’–এর সাফল্যের পর থেকেই আলোচনায় রয়েছেন রণবীর সিং। আদিত্য ধর পরিচালিত এই সিকুয়েলটি ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। অল্প সময়ের মধ্যেই ভারতে ৭০০ কোটির বেশি নেট আয় করেছে ছবিটি। মুক্তির এক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী এক হাজার কোটির মাইলফলকও অতিক্রম করে। তবে শুধু বক্স অফিস নয়, এবার অন্য এক কারণেও খবরের শিরোনামে এই বলিউড তারকা।

সম্প্রতি বিমানবন্দরে নতুন একটি বিলাসবহুল গাড়িতে দেখা যায় রণবীর সিংকে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। দাবি করা হচ্ছে, ‘ধুরন্ধর ২’–এর সাফল্যের স্বীকৃতি হিসেবেই তিনি এই গাড়ি পেয়েছেন। তবে বিষয়টি নিয়ে নিশ্চিত কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

উপহার নিয়ে জল্পনা
নেট–দুনিয়ায় বেশ জোরালোভাবে শোনা যাচ্ছে, ছবির পরিচালক-প্রযোজক আদিত্য ধরের স্ত্রী ও অভিনেত্রী ইয়ামি গৌতম এই গাড়ি রণবীরকে উপহার দিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় পাঁচ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল জিপ তাঁকে দেওয়া হয়েছে ছবির সাফল্য উদ্‌যাপন করতে।

তবে এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তাঁদের মতে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই। কেউ কেউ এটিকে ‘সোশ্যাল মিডিয়া হাইপ’ বলেও মন্তব্য করেছেন। তাই যাচাই না করা তথ্য নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিচ্ছেন অনেকে।

ছবি: সংগৃহীত

ভক্তের জন্মদিনে চমক
এই জল্পনার মধ্যেই ভাইরাল হয়েছে বিমানবন্দরে রণবীর সিংয়ের একটি মানবিক মুহূর্ত। সেখানে দেখা যায়, এক ভক্ত তাঁকে কেক উপহার দেন। রণবীর নিজেই কেক হাতে নিয়ে সেই ভক্তের জন্য জন্মদিনের গান গেয়ে ওঠেন। এরপর ভক্তটি কেক কাটেন এবং অভিনেতাকে খাওয়ান। শুধু তা–ই নয়, রণবীর তাঁর সঙ্গে ছবি তোলেন এবং উপস্থিত আরও অনেক ভক্তের সঙ্গে সেলফি তুলে সময় কাটান। তাঁর এই আন্তরিক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বক্স অফিসে দাপট
এদিকে ‘ধুরন্ধর ২’–এর বক্স অফিস দাপট অব্যাহত রয়েছে। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দ্বিতীয় শুক্রবারে ছবিটি প্রায় ৪১ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। এতে ভারতে মোট নেট আয় দাঁড়িয়েছে প্রায় ৭১৫ কোটি ৭২ লাখ রুপি। বিদেশের আয় যোগ করলে ছবিটির বিশ্বব্যাপী মোট আয় প্রায় ১ হাজার ১২৮ কোটি ৯৯ লাখ রুপি। হিন্দি ছবির মধ্যে এত দ্রুত এক হাজার কোটির ঘর ছোঁয়ার দিক থেকে এটি অন্যতম নজির।
রণবীর সিং ছাড়াও এই স্পাই থ্রিলার ছবিতে অভিনয় করেছেন আর মাধবন, অর্জুন রামপাল, সারা অর্জুন, সঞ্জয় দত্ত ও রাকেশ বেদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.