বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

৪ দিন অনশনের পর স্ত্রী অনুশীলাকে ফিরে পেলেন বিশ্বজিৎ

নিউজ ডেস্ক
ছবি : সংগৃহীত

 

মাদারীপুরের ডাসারায় ৪ দিন অনশনে বসার পর নিজের স্ত্রীকে ফিরে পেয়েছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮)। দুই পরিবারের সম্মতিতে রবিবার (৫ এপ্রিল) সকালে এলাকাবাসী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলিসাকান্দি গ্রামের বাসিন্দা বিপ্রদাশ পাত্রের ছেলে বিশ্বজিতের সঙ্গে পাশের বাড়ির মনোতোষ বাড়ৈর মেয়ে অনুশীলা বাড়ৈর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। চার বছর আগে তারা কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন।

তবে সম্প্রতি একটি চাকরিতে যোগ দেওয়ার পর অনুশীলা বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে বৈবাহিক স্বীকৃতির দাবিতে গত মঙ্গলবার থেকে প্রেমিকার বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিৎ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।Communications & Media Studies

স্থানীয় মুরব্বি মিহির হালদার বলেন, ‘দুই পরিবারের সঙ্গে কথা বলে তাদের ভুল-বোঝাবুঝির সমাধান করা হয়েছে। আমরা চাই, নবদম্পতি সুখে-শান্তিতে জীবন যাপন করুক।’

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, ঘটনাটি সারা দেশে আলোচিত হয়েছিল। প্রশাসনের নজরে আসার পর দুই পরিবারকে সমাধানের জন্য বলা হয়। শেষ পর্যন্ত ভালোবাসার জয় হয়েছে, বিষয়টি জেনে ভালো লাগছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.