শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

 

চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেব প্রসাদ রায়কে গ্রেপ্তারের ঘটনায় তোলপাড় চলছে শোবিজ অঙ্গনে। বাবার গ্রেপ্তার ও উদ্ভূত পরিস্থিতিতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই অর্থ আত্মসাৎ বা ব্যবসায়িক লেনদেনের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

পূজা চেরী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়ের গ্রেপ্তার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে। এসব ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা জানতে চাইছেন। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।”

নিজের ক্যারিয়ারের স্বচ্ছতা তুলে ধরে পূজা উল্লেখ করেন, দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে তিনি মিডিয়াতে কাজ করছেন এবং নিজের উপার্জনেই নিজের খরচ নির্বাহ করেন। তিনি লেখেন, “আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। আমি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।”

পূজা আরও স্পষ্ট করেন যে, তিনি কোনো প্রোডাকশন হাউস বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সঙ্গেও যুক্ত নন। বাবার কোনো ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের বিষয়ে তিনি কিছুই জানতেন না বলে দাবি করেছেন।

পরিবারের এমন পরিস্থিতিকে মানসিকভাবে কষ্টদায়ক উল্লেখ করে এই চিত্রনায়িকা বলেন, “এটি একান্তই তাঁর (বাবা) ব্যক্তিগত আইনি বিষয়। আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদ্‌ঘাটিত হবে।” মামলাটি বর্তমানে তদন্তাধীন থাকায় বিষয়টি আদালত দেখবেন বলেও তিনি মন্তব্য করেন।

বিবৃতির শেষাংশে পূজা চেরী অনুরোধ জানিয়ে বলেন, “এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সঙ্গে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।”

উল্লেখ্য, বড় অংকের অর্থ আত্মসাতের অভিযোগে সম্প্রতি দেব প্রসাদ রায়কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন পাড়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.