বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন

এবার ‘ব্যাচেলর পয়েন্ট ৫’-এ যোগ দিচ্ছেন নেপালি অভিনেত্রী

বিনোদন ডেস্ক
ছবি: সংগৃহীত

 

জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র পঞ্চম সিজনের শুটিং চলছে নেপালে। এবারই প্রথমবারের মতো দেশের বাইরে সিরিজটির শুটিং হচ্ছে।

নেপালের বিভিন্ন মনোরম লোকেশনে চলছে নতুন সিজনের দৃশ্যধারণ। শুটিংয়ে অংশ নিয়েছেন কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং আরেফিনসহ সিরিজের পরিচিত অভিনয়শিল্পীরা।

এই শুটিংয়ের মাধ্যমে নতুন চমক হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। তার উপস্থিতি ঘিরে দর্শকদের মাঝে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

পরিচালক অমি নিজের ফেসবুক পোস্টে রাজেশ্রীর একটি ছবি শেয়ার করে দর্শকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “চরিত্রটি কে হতে পারে অনুমান করুন।” এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কমেন্ট বক্স ভরে ওঠে মজার মজার মন্তব্যে।

কেউ লিখেছেন, “মনে হয় মতবলের নেপালি বউ।” আবার কারও মন্তব্য, “হাবুর প্রেমিকা হতে পারে।” কেউ মজা করে বলেছেন, “বাচ্চু স্যারের ফরেনার পিএস!” আবার আরেকজন লিখেছেন, “উনি যেই চরিত্রেই আসুক, লুক একেবারে অসাধারণ।”

অনেকে আরও মজার ছলে মন্তব্য করেছেন, “পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অরিজিনাল মালিক উনি।” আবার কেউ প্রশ্ন তুলেছেন, “এটা কি রোকেয়া?”

পরবর্তীতে নেপাল থেকে পরিচালক অমি নিশ্চিত করেন, রাজেশ্রী থাপা একজন নেপালি অভিনেত্রী। সিরিজের ‘চ্যাপ্টার ১২’-তে তাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে। এই সিজনের অন্যতম বড় সারপ্রাইজ হিসেবেই তাকে উপস্থাপন করা হচ্ছে।

এদিকে, ধারাবাহিকটির নতুন সিজন প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্ম এবং বঙ্গ-এই তিনটি প্ল্যাটফর্মে। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় অনলাইন ও টেলিভিশন-দুই মাধ্যমেই নিয়মিত আলোচনায় রয়েছে সিরিজটি।

সিরিজটিতে আগের জনপ্রিয় মুখগুলোর পাশাপাশি ফিরেছেন শামীম হাসান সরকার। এছাড়াও অভিনয় করছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েফসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.