মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

মেয়ের ছবি না তোলার অনুরোধ জানিয়ে কারিনা কায়সারের মা বললেন, ‘এগুলো ধর্মের পরিপন্থী’

বিনোদন ডেস্ক

 

মেয়ের দাফনে সাংবাদিকদের না যাওয়ার অনুরোধ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের মা লোপা কায়সার। তিনি বলেছেন, “মৃত মানুষ ও কবরের ছবি ভিডিও করা ধর্মের পরিপন্থী।”

রোববার (১৭ মে) রাতে কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

লোপা কায়সার বলেন, “আমি চাই না আমার মৃত মেয়ের মুখ কেউ দেখুক।” মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। জানাজার আগেও তিনি এ অনুরোধ করেন। তার কথা শুনে কারিনার মরদেহ গাড়ি থেকে নামানো হয়নি।

গত ১৫ মে রাতে লিভার সংক্রান্ত জটিলতার কারণে চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কারিনার। গত ৮ মে রাত থেকে দেশে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা করে তার পরিবার। পরে ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে চেন্নাই নেওয়া হয়।

পরিবার সূত্রে জানা যায়, শুরুতে কারিনার জ্বর হয়। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’ জটিলতায় লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে নেওয়া হয় কারিনাকে।

হাস্যরসাত্মক কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই নেটিজেনদের মধ্যে পরিচিতি লাভ করেন কারিনা। অভিনয়ও করেছেন। পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পান।

কারিনার প্রথম জানাজা বনানী ডিওএইচএস মাঠে বাদ মাগরিব, দ্বিতীয় জানাজা বনানী দরবার শরিফে বাদ এশা ও তৃতীয় জানাজা শহিদ মিনারে অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Lorem Ipsum has been the industry's standard dummy text ever since the 1500s.